ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রামুতে লোকালয় থেকে ১৫ ফুট দীর্ঘ অজগর সাপ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১০:৩১:১৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
রামুতে লোকালয় থেকে ১৫ ফুট দীর্ঘ অজগর সাপ উদ্ধার ছবি সংগৃহীত

রামু উপজেলার রাজারকুলে লোকালয় থেকে ১৫ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করে বনভূমিতে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৪ আগস্ট) সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।


সকালে স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। পরে দুপুরে এটি রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়।
 

রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, সাপটি একটি মা ছাগল মেরে তা খাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি এবং বনে অবমুক্ত করি। উদ্ধার করা অজগরটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক ও সুস্থ ছিল।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।