ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:০৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৫৭:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যাতে জনগণ তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করতে পারে। তিনি জানান, সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতেই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

শনিবার (২১ জুন) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা অগ্রগতি এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা।

 

তিনি বলেন, মাছ বাঙালির খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট মাছ রক্ষায় বিএফআরআইকে আরও সক্রিয় হতে হবে এবং কৃষি বিশ্ববিদ্যালয়, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

কীটনাশকের প্রভাব তুলে ধরে তিনি বলেন, হাওর অঞ্চলের মাছের ওপর কৃষি-ব্যবহৃত কীটনাশক মারাত্মক ক্ষতিকর। এ সমস্যা মোকাবিলায় জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কীটনাশক নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা হাওরাঞ্চলে কীটনাশকের ব্যবহার কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশে বিলুপ্তপ্রায় ও হুমকির মুখে থাকা মাছ শনাক্তে আইইউসিএন শ্রেণিবিন্যাস (লাল, হলুদ, সাধারণ) অনুসরণ করে কাজ করছে। এই উদ্যোগ সফল হলে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে তা বড় অর্জন হবে।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআইয়ের মহাপরিচালক অনুরাধা ভদ্র। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা। গবেষণা পরিকল্পনা তুলে ধরেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন উর রশিদ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।