ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভোলার নদীতে ইলিশের চরম সংকট, জেলেদের দোয়া-মোনাজাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২১:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
ভোলার নদীতে ইলিশের চরম সংকট, জেলেদের দোয়া-মোনাজাত ছবি: সংগৃহীত
শ্রাবণের শেষপ্রান্তে এসেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা নেই। বর্ষার মৌসুমে ইলিশ বাড়ার পরিবর্তে এ বছর দেখা দিয়েছে চরম ঘাটতি। এই সংকটে বিপাকে পড়েছেন দুই লক্ষাধিক জেলে, যাদের জীবন ও জীবিকা ইলিশের উপর নির্ভরশীল।
 
এই পরিস্থিতিতে রবিবার (৩ আগস্ট) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে দোয়া-মোনাজাত ও খতমে ইউনুসের আয়োজন করেন জেলেরা। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত জেলে নদীর পাড়ে একত্রিত হয়ে ইলিশের জন্য প্রার্থনায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলার বাটামারা দরবারের পীর সাহেব মাওলানা মুহিববুল্লাহ।
 
জেলেরা জানান, বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশের ভরা মৌসুম হলেও এবার নদীতে ইলিশ নেই বললেই চলে। প্রতিদিন ট্রলার নিয়ে নদীতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। অধিকাংশ সময় মাছ বিক্রি করেও খরচ উঠছে না, দিন দিন বাড়ছে ঋণ।
 
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের অভ্যাস ও প্রজননচক্রে পরিবর্তন এসেছে। নদীতে ডুবোচর ও ঘোলা পানির কারণে ইলিশ নদীতে ঢুকছে না। তবে সামনের পূর্ণিমায় পরিস্থিতির উন্নতির আশা করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।