জাতীয় ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:০৫:৪২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:০৫:৪২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
রোববার (০৩) ঢাকায় জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
সভায় রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, তা পর্যালোচনা করা হয়। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
কমিশন জানায়, এসব সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের সঙ্গেও আলোচনার ধারা অব্যাহত থাকবে।
এছাড়া, কমিশনের পক্ষ থেকে পাঠানো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রাথমিক খসড়া নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। যেসব দল এখনো সাড়া দেয়নি, তাদের দ্রুত মতামত জানানোর জন্য অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।