ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দুর্ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল, থাকছে স্মরণসভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
দুর্ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল, থাকছে স্মরণসভা ছবি সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলেছে। তবে প্রথম দিনে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ একটি স্মরণসভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও নিহতদের পরিবারের সদস্যরা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সীমিত আকারে খোলা থাকবে। ধীরে ধীরে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে স্বাভাবিক শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে দৈনিক আটটি ক্লাসের পরিবর্তে এক বা দুইটি ক্লাস নেয়া হতে পারে।

মানসিক স্বাস্থ্য সহায়তায় ইতোমধ্যে শিক্ষকদের তত্ত্বাবধানে কাউন্সেলিং শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেই ঘটনায় বেশিরভাগই শিশু—প্রাথমিকভাবে ২০ জন এবং পরবর্তীতে আরও মৃত্যুর খবর পাওয়া যায়। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।