ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বিওএ’র এজিএমে কাউন্সিলর পাঠাতে ব্যর্থ বাফুফে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫৮:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বিওএ’র এজিএমে কাউন্সিলর পাঠাতে ব্যর্থ বাফুফে সংগৃহীত ছবি

বারবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষমেশ তারা নাম পাঠালেও তা গ্রহণ করেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফলে মঙ্গলবার অনুষ্ঠিত বিওএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাফুফের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
 

বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জুলাইয়ের শুরুতেই বিওএ এজিএম উপলক্ষে তাদের অধিভুক্ত সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল কাউন্সিলরের নাম পাঠাতে। অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত ১৫ জুলাইয়ের মধ্যে নাম পাঠিয়ে দেয় এবং বিওএ তা গ্রহণ করে। এরপর ২৭ জুলাই চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করে বিওএ।
 

তবে বাফুফে শেষ মুহূর্তে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আবদুস সালামের নাম পাঠালেও তা গ্রহণ করেনি বিওএ। কারণ, কাউন্সিলর মনোনয়নের জন্য বিওএ’র স্পষ্ট নির্দেশনা ছিল— নির্বাহী কমিটির সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণীসহ নাম পাঠাতে হবে।
 

কিন্তু বাফুফে কোনো আনুষ্ঠানিক সভা না করে উল্টো নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে ই-মেইলে মতামত (‘হ্যাঁ’ বা ‘না’) চেয়ে সময়ক্ষেপণ করে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এই অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণেই বাফুফের কাউন্সিলর মনোনয়ন বাতিল হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।