ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায় ভারত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:১৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:১৬:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ট্রাম্পের বড় ঘোষণার প্রতিক্রিয়ায়  ভারত ছবি সংগৃহীত

২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পাশাপাশি ভারতকে ‘জরিমানা’ করার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায়, জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।

 

বুধবার (৩০ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 
 
প্রতিবেদন মতে, ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের ওপর ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের এবং ‘জরিমানা’ ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায়, ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে যে তারা এই পদক্ষেপের প্রভাবগুলো পর্যবেক্ষণ করছে এবং ‘জাতীয় স্বার্থ সুরক্ষিত করার জন্য’ সব পদক্ষেপ নেয়া হবে।

ট্রাম্পের তীব্র সমালোচনার বিপরীতে, সংক্ষিপ্ত এক বিবৃতিতে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, তারা এই ঘোষণার বিষয়টি ‘নোট করেছে’ এবং জোর দিয়ে বলেছে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ। 

 
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
 
বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি বিবৃতি সরকার লক্ষ্য করেছে। এর প্রভাবগুলো পর্যালোচনা করা হচ্ছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য আলোচনায় আছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।