ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭ বার পঠিত
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা সংগৃহীত ছবি

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

বুধবার (৩০ জুলাই) ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
 

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
 

রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্প ভয়াবহ এবং এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।” তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানান, সুনামির সম্ভাবনার কারণে উপদ্বীপের দক্ষিণাংশের ছোট শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, এই ভূমিকম্প বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি করতে পারে।
 

এর আগে, ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, মাত্র ৩২ মিনিটের মধ্যে ওই অঞ্চলে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।