ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সরকার পতনের দিন সেনানিবাসে যে কৌশলে আশ্রয় নেন সাবেক আইজিপি মামুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৩:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
সরকার পতনের দিন সেনানিবাসে যে কৌশলে আশ্রয় নেন সাবেক আইজিপি মামুন সংগৃহীত ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন তিনি কীভাবে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন।
 

মঙ্গলবার (৩০ জুলাই) আদালত সূত্রে তার জবানবন্দির নথির তথ্য জানা যায়। এতে উল্লেখ আছে, ১৯ জুলাই থেকে প্রতিদিন রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসভবনে বৈঠক হতো। ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন সচিব, এসবির প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন অর রশীদ, র‌্যাব মহাপরিচালক, আনসার ডিজি, এনটিএমসি প্রধান জিয়াউল আহসানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকতেন। এ বৈঠক থেকেই আন্দোলন দমন, সমন্বয়কদের আটকসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হতো।
 

জবানবন্দিতে মামুন জানান, কোর কমিটির এক বৈঠকে আন্দোলনের ছয় সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং তাদের ওপর মানসিক চাপ প্রয়োগ করে গণমাধ্যমে বিবৃতি দিতে বাধ্য করা হয়। ডিএমপি’র গোয়েন্দা প্রধান হারুনকে ‘জিন’ বলে সম্বোধন করতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কারণ তাকে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে কার্যকর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
 

সরকার পতনের দিন (৫ আগস্ট) বিকেলে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। সেই হেলিকপ্টারে করে মামুন তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
 

এর আগে, ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক আইজিপি। ট্রাইব্যুনালের সামনে বিস্তারিত তুলে ধরার ইচ্ছা প্রকাশ করে তিনি রাজসাক্ষী হতে চান এবং পরে ট্রাইব্যুনাল তার আবেদন মঞ্জুর করে। একইসঙ্গে তাকে কারাগারে নিরাপদ পৃথক কক্ষে রাখার নির্দেশও দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।