ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ক্রিকেটারদের করণীয় বিষয়ক কর্মশালার ঘোষণা বিসিবির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৫৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ক্রিকেটারদের করণীয় বিষয়ক কর্মশালার ঘোষণা বিসিবির ছবি: সংগৃহীত

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তাসকিন আহমেদ তার এক বন্ধুকে মারধর করেছেন, এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে- ক্রিকেটাররা কী করতে পারবেন, কী করতে পারবেন না, এই সংক্রান্ত একটি  কর্মশালা আয়োজন করবে আগস্টে।

 


সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ বলেন, ‘আমরা আগস্টে ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত কর্মশালা করানোর কথা ভাবছি। ক্রিকেটাররা কী করতে পারবে, কী করতে পারবে না সেটা তাদের মনে করিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে। তারা তো কেবল ক্রিকেটার না। তারা অনেক তরুণের আদর্শ। তাদের অনেকে অনুসরণ করেন। সুতরাং ভক্তদের কাছে তাদের জবাবদিহিতা থাকা উচিত।’

 
 

তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও বিসিবি এখনই কোন ব্যবস্থা নেবে না বলে জানিয়েছেন ইফতেখার। তার মতে, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এখনো তাসকিন দোষী প্রমাণিত হয়নি। এটা তাই এখন ক্রিকেট বোর্ডের কোন বিষয় নয়। তাসকিন দাবি করেছেন, তিনি দোষী নন। কারো গায়ে তিনি হাত দেননি। সুতরাং তদন্তের প্রতিবেদন আসুক আগে।

 


মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে গায়ে হাত তোলা ও হুমকি দেওয়ার অভিযোগ এনে সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি জিডি করেছেন। জানা গেছে, তিনি তাসকিনের শৈশবের বন্ধু। পুলিশ জানিয়েছে, মিরপুরের সনি সিনেমা হলের সামনে ডেকে অভিযোগকারীর মুখে ঘুষি মারা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তাসকিন সমকালসহ একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।