ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার, এনসিএল শুরু সেপ্টেম্বরে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে পারে বিদেশি ক্রিকেটার, এনসিএল শুরু সেপ্টেম্বরে সবশেষ এনসিএলে চ্যাম্পিয়ন হয় সিলেট। সংগৃহীত ছবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটারের অনুপস্থিতি দীর্ঘদিনের। তবে এবার সেই ধারায় পরিবর্তন আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ফের বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে তারা। ২০০০ সালের দিকে যে নিয়ম চালু ছিল, সেটিতেই ফেরার চিন্তাভাবনা চলছে।
 

এ প্রসঙ্গে বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন বলেন, “আমরা প্রস্তাব দেব—একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।” প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 

এনসিএলের এবারের আসর অক্টোবরে মাঠে গড়াতে পারে। তার আগে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এনসিএল টি-২০’র আসর, তিনটি ভেন্যুতে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতির কারণে এ টুর্নামেন্টে থাকবে নতুন মুখদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। একই সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
 

বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি নিয়েও মত দিয়েছেন মিনহাজুল। তাঁর মতে, “বিশ্বকাপের আগে সম্ভাব্য সেরা দল নিয়ে বেশিরভাগ ম্যাচ খেলানো দরকার। তবে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত রাখাও জরুরি।” তিনি জোর করে চাপিয়ে দেওয়ার পরিবর্তে ক্রিকেটারদের মানসিক বিশ্রামের ওপর গুরুত্ব দিয়েছেন।
 

সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ও পরিকল্পনার ইঙ্গিত মিলছে বিসিবির পক্ষ থেকে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।