ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

মোদির সফরে ভারত-মালদ্বীপ সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৮:০২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:০৪:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
মোদির সফরে ভারত-মালদ্বীপ সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার ছবিঃ সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের মালদ্বীপ সফরে গিয়ে দেশটিকে ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সূচনাও করেছেন।

শুক্রবার শুরু হওয়া সফরে মোদির মূল লক্ষ্য—দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা জোরদার করা। মালদ্বীপে ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবিলায় এটি ভারতের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গত বছর মালদ্বীপে ভারত-বিরোধী মনোভাব নিয়ে নির্বাচিত হন প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। ক্ষমতায় এসেই তিনি প্রথম রাষ্ট্রীয় সফর করেন চীনে, যা ঐতিহ্যগত কূটনৈতিক রীতিনীতির ব্যত্যয় হিসেবে দেখা হয়। এরপর তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সেনাদের একটি ছোট দল প্রত্যাহারের নির্দেশ দেন। ওই দলটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি নজরদারি বিমান পরিচালনার দায়িত্বে ছিল।

এসব ঘটনায় ভারত-মালদ্বীপ সম্পর্কে অস্থিরতা তৈরি হলেও পরবর্তীতে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেয়। পর্যটননির্ভর মালদ্বীপ যখন বৈদেশিক মুদ্রার সংকটে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছিল, তখন ভারত আর্থিক সহায়তা দিয়ে দেশটিকে সহায়তা করে।

সম্প্রতি প্রেসিডেন্ট মুইজ্জু তার ভারত-বিরোধী অবস্থানে শীতলতা এনেছেন এবং গত এক বছরে দুইবার মোদির সঙ্গে বৈঠকে বসেন। এই সফরে তিনি জানান, ভারতের ঘোষিত ঋণ সহায়তা মালদ্বীপের নিরাপত্তা বাহিনী, স্বাস্থ্যসেবা, আবাসন এবং শিক্ষা খাতের উন্নয়নে ব্যয় করা হবে।

প্রধানমন্ত্রী মোদি মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শনিবার দেশটি ত্যাগ করবেন। সফরের অংশ হিসেবে তিনি ভারতে বসেই মালদ্বীপের হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 


 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।