ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:০০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:০০:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। ছবি সংগৃহীত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাজধানীর সেনানিবাস এলাকার সেনাপ্রাঙ্গণ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবর্তনে ভিডিও বার্তা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।

 

ভিডিও বার্তায় তিনি বলেন, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তনে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। আজকের দিনটি শুধু স্নাতকদের নয়, তাদের পরিবার ও শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্ব ও আনন্দের।

 
 
‘আমাদের মনে রাখতে হবে—এটি শেখার যাত্রার শেষ নয়, বরং নতুন দিগন্তের শুরু। এই ডিগ্রি শুধু সাফল্যের স্বীকৃতি নয়; এটি দায়িত্ব ও প্রত্যাশারও প্রতীক। এখন আপনাদের পরিবার, সমাজ এবং দেশের প্রতি জবাবদিহি করার সময়।’
 
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ আজ নতুন সম্ভাবনার পথে হাঁটছে। কিন্তু এই স্বপ্ন তখনই পূর্ণ হবে, যদি আপনারা জ্ঞান, সততা ও প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে যান।’
 
‘আজকের বিশ্ব প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত। কিন্তু প্রযুক্তি বিবেকহীন—সত্য, ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝার কাজ মানুষকেই করতে হবে। তাই আপনাদের, নতুন প্রজন্মকে, বিবেকের কণ্ঠস্বর হতে হবে।’
 
‘ইতিহাস দেখায়, জ্ঞান কখনো মানবতার উন্নতির জন্য, কখনো ধ্বংসের জন্য ব্যবহৃত হয়েছে। আমাদের শপথ নিতে হবে—আমরা যেন জ্ঞানকে মানবতার কল্যাণে কাজে লাগাই।’
 
মাহাথির মোহাম্মদ আরও বলেন, ‘সার্টিফিকেট শুধু এক টুকরো কাগজ নয়, এটি তোমার প্রতিশ্রুতির দলিল। একটি শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে তোমাদের ভূমিকা এখন শুরু হচ্ছে। পরিবার, সমাজ এবং দেশের কাছে তোমাদের দায়বদ্ধতা আজ আরও বেড়ে গেছে।’
 
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি সভাপতির দায়িত্ব পালন করেন এবং রাষ্ট্রপতির (চ্যান্সেলর) পক্ষে গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন। মোট ১ হাজার ৯৭৫ জন গ্র্যাজুয়েটকে সনদ প্রদান করা হয়েছে।
 
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও প্রকৌশলী মোহাম্মদ এনায়েতুর রহমান। তিনি বলেন, আজকের বিশ্ব চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে, যেখানে প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্ব একইসঙ্গে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় কেবল চাকরি নয়, নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।