ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

দেবে গেল রাস্তা, গর্তে পড়ল চলন্ত গাড়ি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:৫৪:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
দেবে গেল রাস্তা, গর্তে পড়ল চলন্ত গাড়ি ছবি সংগৃহীত

হঠাৎই দেবে গেল রাস্তা। চোখের পলকেই তৈরি হলো বিশাল গর্ত। আর সেই গর্তের মধ্যে গিয়ে পড়ল চলন্ত গাড়ি। ভয়াবহ এই ঘটনা প্রত্যক্ষ করলে সিঙ্গাপুরবাসী।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিঙ্গাপুরের মাউন্টব্যাটেন রোড এবং নিকোল হাইওয়ের সংযোগস্থলের কাছে ঘটে এই ঘটনা। তানজং কাটং রোড সাউথ বরাবর রাস্তার একটি অংশ হঠাৎ ধসে পড়ে। তৈরি হয় এক বিশাল সিঙ্কহোল বা গর্ত যা সঙ্গে সঙ্গে পানিতে ভরে যায়। 

 
 
আর পানিতে ভরা সেই গর্তে গিয়ে পড়ে চলন্ত এক গাড়ি। গাড়িটিতে ছিলেন এক নারী চালক। তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তার একটি অংশ দেবে গিয়ে বিশাল গর্ত তৈরি হয়। তখন ওই নারী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সেই গর্তের মধ্যে পড়ে যায়।
 
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় চালককে তার দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয়। এবং তাৎক্ষণিকভাবে তাকে তান টক সেং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আঘাত গুরুতর হলেও বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।