ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যুদ্ধবিরতির আশাবাদ থেকে পিছু হটে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে উৎসাহ ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
যুদ্ধবিরতির আশাবাদ থেকে পিছু হটে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে উৎসাহ ট্রাম্পের ছবি সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান চালিয়ে "কাজ শেষ করতে" ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে আগের আশাবাদী অবস্থান থেকে একেবারে সরে এসে তিনি বলেছেন, “একসময় আপনাকে এই কাজ শেষ করতেই হয়।”


মাত্র কয়েক সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে দ্রুত অগ্রগতির আশা করেছিলেন ট্রাম্প। কিন্তু এখন সেই আলোচনা কার্যত স্থগিত। হামাসের ‘অসহযোগিতা’ ও ‘সদিচ্ছার অভাব’-এর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আলোচক দলকে সরিয়ে নিয়েছে।


ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি জিম্মিদের মুক্ত করতে এখন ‘বিকল্প উপায়’ খুঁজছেন।


স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তারা (হামাস) মরতে চায়... ইসরায়েলকে তাদের নির্মূল করতেই হবে।”


তবে এই অবস্থান ট্রাম্পের আলোচনাবিমুখ মনোভাবের প্রতিফলন, না কি হামাসকে চাপ প্রয়োগের কৌশল—তা এখনো পরিষ্কার নয়।


এদিকে জাতিসংঘের একজন কর্মকর্তা গাজাবাসীকে ‘হাঁটতে থাকা লাশ’ বলে বর্ণনা করলেও ট্রাম্প ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযান থামাতে চাপ দিচ্ছেন না বলেই ইঙ্গিত পাওয়া গেছে।


নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক বৈঠককেও তিনি ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন এবং গাজা ও সিরিয়ায় ইসরায়েলের পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছেন।


অন্যদিকে মিশর ও কাতার যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মধ্যস্থতা অব্যাহত রাখবে। একটি ইসরায়েলি সূত্রও সিএনএনকে জানিয়েছে, আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি এবং পুনরায় শুরুর সুযোগ এখনো রয়েছে।


মার্কিন প্রশাসনের একটি অংশ আশা করছে, ট্রাম্পের কড়া অবস্থান হয়তো হামাসকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে।

সূত্র: সিএনএন নিউজ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।