ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে লাখ টাকার পণ্য জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৩৬:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে লাখ টাকার পণ্য জব্দ ছবি সংগৃহীত
সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ৫ লাখ ৬৪ হাজার টাকা।

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর এবং হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মজুমদার খাল ও চৌরঙ্গীর মাঠ থেকে ৫০ বোতল ভারতীয় মদ, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির মোড় থেকে শাড়ি ও বোরকা এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সবুর পার্কিং এলাকা থেকে পুরোনো মোবাইল জব্দ করে।

এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল দখলের মোড় থেকে ৯৬ বোতল ভারতীয় মদ ও ভাদিয়ালী থেকে ঔষধ জব্দ করে। মাদরা বিওপির আভিযানিক দল আমবাগান থেকে শাড়ি ও আগরবাতি, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সুলতানপুর পাকা রাস্তা থেকে ঔষধ জব্দ করে। এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল শিশুতলা আমবাগান থেকে পুরোনো মোবাইল এবং চান্দুড়িয়া বিওপি শাড়ি জব্দ করে।

তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় জব্দ করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জিডি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করতে স্টোরে জমা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।