শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব ভবনে সৌর প্যানেল স্থাপনে ছাদের তথ্যের আহ্বান
আগামী দুই কার্যদিবসের মধ্যে ছাদের আয়তন ও অনুমোদিত বৈদ্যুতিক লোডের তথ্য জমা দেওয়ার নির্দেশ; আগামী গ্রীষ্মের আগে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য।
- আপলোড সময় : ১৭-১০-২০২৬ ০৯:১৯:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-১০-২০২৬ ০৯:১৯:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১২ বার পঠিত
ছবি: সংগৃহীত
আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বাস্তবায়নযোগ্য ছাদের পরিমাণ, আয়তন ও অনুমোদিত লোডসহ প্রয়োজনীয় তথ্য আগামী দুই কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শনিবার মাউশির এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী গ্রীষ্ম মৌসুম শুরু হওয়ার পূর্বেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মাউশির আওতাধীন সকল দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দিষ্ট অনলাইন লিংকে (https://forms.gle/JooncxLUiMeyD66e6) প্রবেশ করে ছাদের আয়তন ও অন্যান্য তথ্য জরুরিভিত্তিতে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে মাউশি, ইউজিসি, শিক্ষা বোর্ডগুলো ও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ নিয়ন্ত্রণাধীন ভবনের তথ্য নির্ধারিত ছকে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।