ভারতে প্লেনে পাওয়ার ব্যাংক বিস্ফোণে আগুন, জরুরি অবতরণ
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট হায়দরাবাদে অবতরণ; যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৮:২৭ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৪ বার পঠিত
ছবি: সংগৃহীত
ভারতের ইন্ডিগো এয়ারলাইনসের দিল্লি থেকে চেন্নাইগামী একটি বিমানে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিমানটি হায়দরাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার এ ঘটনা ঘটে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
ইন্ডিগো এয়ারলাইনসের বিবৃতিতে জানানো হয়, দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-৬১১৫-এর এক যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেন কেবিন ক্রুরা।
ইন্ডিগো আরও জানায়, এই অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। অসুবিধা যথাসম্ভব কমিয়ে আনতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। যাত্রীদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে এবং সময়মতো সর্বশেষ তথ্য জানানো হচ্ছে।
ওই ফ্লাইটের এক যাত্রীর মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানের ওপরের দিকের লাগেজ রাখার স্থানে আগুন জ্বলছে। এ সময় কয়েকজন যাত্রী ব্যাগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।