রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প
দুই দেশের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের; তবে সমঝোতার বিষয়ে মস্কো ও কিয়েভের আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৪:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:৩৪:০৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত
রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে রবিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, অবিলম্বে এই জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া কিয়েভ বা মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩
এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের একদিন আগেই রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের সমঝোতার কথা সামনে আসে।
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়, শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে কার্যকর সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা চুক্তি সম্পাদনে সক্ষম। জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে তার আপত্তি নেই। তবে তেল শোধনাগারে হামলা চালানো উচিত নয়। বিশেষ করে ডিজেল উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে বলে মনে করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, ‘আমরা তাকে বলেছিলাম, রাশিয়ার বিরুদ্ধে যা খুশি করতে পারেন, কিন্তু তেল শোধনাগারে হামলা করবেন না। কারণ, এটি বিশ্বজুড়ে সমস্যা তৈরি করবে। অথচ তিনি ডিজেল উৎপাদন স্থাপনায় হামলা করছেন। তাকে অবশ্যই এটি বন্ধ করতে হবে।’
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়েও জেলেনস্কির ভূমিকার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সমঝোতায় পৌঁছানোর একাধিক সুযোগ থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট সেগুলো কাজে লাগাননি।
ট্রাম্প বলেন, আমার পরামর্শ হলো, তাদের এমন একজন নতুন নেতা খুঁজে নেওয়া উচিত, যিনি চুক্তি করতে পারবেন। কারণ, তিনি (জেলেনস্কি) অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তা করেননি। এরপরই তিনি বলেন, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’
ট্রাম্পের এসব মন্তব্যের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহের একটি সমঝোতার কথা জানান তিনি। ট্রাম্পের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।