ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা

এফ ৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের অনীতি, আক্ষেপ ভারতের

মার্কিন স্টিলথ যুদ্ধবিমানের প্রযুক্তি সুরক্ষায় কঠোর বিধিনিষেধের কথা জানালেন দুই দেশের বিমানবাহিনীর কর্মকর্তারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৯:২৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৯:২৮:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
এফ ৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রের অনীতি, আক্ষেপ ভারতের সংগৃহীত ছবি
 

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ ৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভারতে এলেও সেগুলোর কাছে যাওয়ার অনুমতি পাওয়া যায় না বলে রসিকতা করেছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। যুদ্ধবিমানটি ভারতকে বিক্রির কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তবে পরে তিনি স্পষ্ট করেন, কথাটি নিছক কৌতুকের ছলে বলেছেন। একই সঙ্গে তিনি জানান, সংবেদনশীল সামরিক প্রযুক্তি সুরক্ষায় সব দেশই কঠোর বিধিনিষেধ অনুসরণ করে।
 

সম্প্রতি রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে অংশ নিতে প্রথমবারের মতো ভারতে আসে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ ৩৫ স্টিলথ যুদ্ধবিমান। মহড়ার সমাপনী দিনে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমানবাহিনীর কমান্ডার জেনারেল কেভিন স্নাইডারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এ পি সিং।
 

সেখানে সাংবাদিকেরা জানতে চান, যুক্তরাষ্ট্র তাদের পঞ্চম প্রজন্মের এফ ৩৫ যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির কোনো প্রস্তাব দিয়েছে কি না। জবাবে ভারতীয় বিমানবাহিনী প্রধান রসিকতা করে বলেন, যুক্তরাষ্ট্র ভারতীয় কর্মকর্তাদের নিজেদের যুদ্ধবিমানের কাছেই যেতে দেয় না, অথচ বিক্রির প্রসঙ্গ তোলা হচ্ছে।
 

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এ পি সিং বলেন, মন্তব্যটি কৌতুকের ছলে করা হয়েছে, তাই একে গুরুতরভাবে নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, সামরিক প্রযুক্তির গোপনীয়তা রক্ষায় প্রতিটি দেশই সতর্ক থাকে। ভারতও সব ধরনের প্রযুক্তি অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করে না।
 

এদিকে মার্কিন কমান্ডার কেভিন স্নাইডার জানান, এফ ৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি ও তথ্য অন্য দেশের সঙ্গে কতটুকু ভাগ করা যাবে, তা নির্দিষ্ট প্রতিরক্ষা নীতিমালা ও নির্দেশিকার ওপর নির্ভর করে।
 

ভারত বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তবে সেই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হতে আরও সময় লাগবে। এ পরিস্থিতিতে আঞ্চলিক সামরিক সক্ষমতার ভারসাম্য বজায় রাখতে বিকল্প যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টিও বিবেচনায় রয়েছে ভারতের।
 

চীনের জে ২০ ও জে ৩৫ যুদ্ধবিমান এবং পাকিস্তানের সম্ভাব্য নতুন যুদ্ধবিমান সংগ্রহের বিষয়টি ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে রয়েছে। এ প্রেক্ষাপটে রাশিয়া ভারতকে তাদের সুখোই ৫৭ যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে ভারত এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দেশটির বিমানবাহিনী প্রধান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।