ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯

ইয়েমেনগামী নৌকায় ছিলেন প্রায় ৩৫০ যাত্রী, নিখোঁজ ১১৬ জন; উদ্ধার অন্তত ৮০ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৬ ০৭:০০:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৬ বার পঠিত
জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ ছবি সংগৃহিত
পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার (১১ অক্টোবর) আইওএম এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে জিবুতির ওবোক বন্দর শহরের কাছে ইয়েমেনগামী নৌকাটি উল্টে যায়। এতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালান। নিহতদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী, ৯ জন মেয়ে শিশু ও ছয়জন ছেলে শিশু রয়েছেন। আইওএমের জিবুতি মিশনপ্রধান আলেকজান্ডার কোইসাক এ ঘটনাকে উন্নত জীবন গড়ার আশায় বিপজ্জনক পথে পা বাড়ানো অভিবাসীদের জন্য একটি কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। জাতিসংঘের সংস্থাটির তথ্য অনুযায়ী, আফ্রিকা থেকে প্রতিবছর হাজার হাজার অভিবাসী নিরাপত্তা ও কাজের সন্ধানে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দেন। এ যাত্রায় প্রায়ই প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।