সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের শোক
ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধির মৃত্যুতে গণমাধ্যমে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১১-১০-২০২৬ ০১:৪৬:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৬ ০১:৪৬:২৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১০ বার পঠিত
ছবি সংগৃহিত
সিনিয়র সাংবাদিক ও ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। রোববার (১১ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের সাংবাদিকতা জীবনের অবদানের কথা স্মরণ করেন।
শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, আমির খসরু তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।