ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জনগণের বাংলাদেশ গড়তে চায় এনসিপি: সিলেটে পদযাত্রা-পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দের ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০২:১৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০২:১৯:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
জনগণের বাংলাদেশ গড়তে চায় এনসিপি: সিলেটে পদযাত্রা-পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাদের দেশ কখনো প্রশাসনের হাতে, কখনো ব্যবসায়ীদের হাতে, আবার কখনো সেনাবাহিনীর দখলে ছিল—কিন্তু কখনোই জনগণের হাতে ছিল না। আমরা সেই জনগণের বাংলাদেশ গড়তে চাই।”


শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই মাসের পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ছত্রছায়ায় যারা লেখক হয়েছেন, বা এই সময়কালে মিডিয়া খুলেছেন—তাদের ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন। এনসিপি কোনো চাঁদাবাজির দল নয়। আওয়ামী লীগের অধ্যায় শেষ করে এনসিপি তার নিজস্ব ভিত্তিতে উঠে এসেছে।”


দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “এনসিপিকে বিএনপিবিরোধী দল হিসেবে প্রচার করা হচ্ছে—এটি সঠিক নয়। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট চলতে দেওয়া হবে না।”


তিনি আরও বলেন, “সিলেটের চা বাগানের শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। চা বাগানের লাভ শুধুমাত্র মালিক নয়, শ্রমিকেরাও যেন পায়—এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এনসিপি।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।