ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

সেপ্টেম্বরে পণ্য রপ্তানি ও প্রবাসী আয় দুটিই বেড়েছে

তৈরি পোশাক, চামড়া ও পাট খাতে প্রবৃদ্ধি, সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে ২৭৭ কোটি ডলার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
সেপ্টেম্বরে পণ্য রপ্তানি ও প্রবাসী আয় দুটিই বেড়েছে ছবি—সংগৃহীত

চলতি ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে ৩৯৪ কোটি ডলারের পণ্য রপ্তানি এবং ২৭৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ৮ দশমিক ৫ শতাংশের বেশি এবং প্রবাসী আয় ৩ শতাংশ বেড়েছে।

 

চলতি ২০২৬ ২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক মুদ্রা আয়ের দুই গুরুত্বপূর্ণ উৎস পণ্য রপ্তানি ও প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে উভয় খাতের আয় কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৪ কোটি ডলার। আগের বছরের একই মাসে এই আয় ছিল এর চেয়ে কম। অন্যদিকে, গত মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৭ কোটি ডলার। দুই উৎস মিলিয়ে সেপ্টেম্বরে সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয় দাঁড়িয়েছে ৬৭১ কোটি ডলার। তবে রপ্তানি আয় দেশে আসতে কিছুটা সময় লাগে, যেখানে প্রবাসী আয় সাধারণত দ্রুত দেশে প্রবেশ করে।
 

রপ্তানির প্রধান পাঁচটি খাতের মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোমটেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি হয়েছে। বিপরীতে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি কমেছে।
 

গত সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৮৬ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে এ খাতের রপ্তানি আয় ছিল ২৮৪ কোটি ডলার।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আগামী দুই থেকে তিন মাস পোশাকশিল্পের ভরা মৌসুম। এ সময়ে রপ্তানি আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি থেকে গত মাসে আয় হয়েছে ১১ কোটি ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ। একই সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে ৯ কোটি ডলারের, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৭২ শতাংশ বেশি।
 

অন্যদিকে, কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৭ লাখ ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় এ খাতে আয় হ্রাস পেয়েছে ২১ দশমিক ৭০ শতাংশ। তবে হোমটেক্সটাইল পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১৩ শতাংশ বেশি।
 

রপ্তানিকারকেরা জানিয়েছেন, দেশে গত দুই মাস ধরে গ্যাস ও বিদ্যুতের সংকট থাকলেও উদ্যোক্তারা উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখার চেষ্টা করেছেন। এতে উৎপাদন ব্যয় বেড়েছে। তারপরও রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।
 

এদিকে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় এসেছিল প্রায় ২৮৬ কোটি ডলার। আগস্টে তা বেড়ে প্রায় ২৯৭ কোটি ডলারে পৌঁছায়। তবে সেপ্টেম্বরে এই আয় কমে ২৭৭ কোটি ডলারে নেমেছে। এর আগে সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের সীমা অতিক্রম করেছিল।
 

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা এবং ডলারের আনুষ্ঠানিক বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। সেপ্টেম্বরে আয় কিছুটা কমলেও সামগ্রিক এই প্রবাহ বৈদেশিক মুদ্রার জোগান ও রিজার্ভ পুনর্গঠনে ভূমিকা রাখছে।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।