ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:১০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫৪:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালক নিহত সড়ক দুর্ঘটনা
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর কালি বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যাওয়া টেম্পু গাড়ির নিচে চাপা পড়ে লিটন বড়ুয়া নামের আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে নাজিরহাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত টেম্পু গাড়ির নিচে থেকে লাশটি উদ্ধার করেছে।
 
স্থানীয় ও নাজিরহাট হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে সড়কের পাশে পড়ে থাকা গাড়িটি দেখে নাজিরহাট হাইওয়ে পুলিশকে বেলা সাড়ে দশটার দিকে বিষয়টি জানান স্থানীয়রা।
 
খবর পেয়ে বেলা তারা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়কের পাশের খাদ থেকে উঠানোর সময় গাড়ির নিচে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার পকেটে পাওয়া আইডি কার্ড লেখা আছে লিটন বড়ুয়া এবং বাড়ি রাঙ্গুনিয়া।
 
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার ভোর রাত অথবা খুব সকালের দিকে নাজিরহাটের দিকে যাওয়ার সময় টেম্পু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় গাড়িটির চালক ওই টেম্পুর নিচে চাপা পড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন।
 
ঘটনাস্থলে থাকা নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই সাইদুল ইসলাম জানান, টেম্পু চালকের লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পকেটে পাওয়া আইডি কার্ডের সুত্র ধরে একটি মোবাইল নম্বরে কথা হয়েছে। তারা রাঙ্গুনিয়া উপজেলা থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসতেছেন। তারা আসলে লাশ শনাক্ত করে বিস্তারিত নাম ঠিকানা জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
 
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।