ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার

অতীত ভোলা সম্ভব না হলেও কেবল অতীতে আটকে থাকলে সার্বিক উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৯:৪৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৯:৪৩:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার ছবি: সংগৃহীত
অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেশি।’
 
আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
 
এসময় দীনেশ ত্রিবেদী বলেন, ‘কিভাবে দু-দেশের ফ্রি ট্রেড করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশেরই চ্যালেঞ্জ আছে, সেটি বিবেচনায় নিয়ে এগিয়ে যেতে হবে।’
 
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাগত জানাতে তার মন্ত্রণালয়ে আসা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে নির্বাচিত সরকারই তা ভালো বোঝেন।
 
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় হয়েছে। চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন করা অনেক চ্যালেঞ্জ বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।