ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দাবি, প্রয়োজন হলে যুদ্ধজাহাজ ঘুরিয়ে-ফিরিয়ে দীর্ঘ সময় অবরোধ বজায় রাখার সক্ষমতা রয়েছে ওয়াশিংটনের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ১২:০৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ১২:০৮:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২০ বার পঠিত
‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব ছবি: সংগৃহীত
বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার ঝুঁকি রয়েছে। এরপরও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ ব্যবহার বন্ধ করছে না সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলো। বরং তারা কিছু ক্ষতি মেনে নিয়েই নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ, কোনোভাবেই তারা একটি নির্দিষ্ট দেশের চাপিয়ে দেওয়া নতুন আঞ্চলিক আধিপত্য মেনে নিতে রাজি নয়।
 
তিউনিসিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন দূত জোয়ি হুড আল জাজিরাকে এসব কথা জানিয়েছেন। মূলত হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার বিষয়ে কথা বলছিলেন তিনি।
 
শিপিং কোম্পানিগুলোর চিন্তাভাবনার বিষয়ে জোয়ি হুড বলেন, তারা সব জাহাজে আঘাত করতে পারবে না। তাই মাঝে মাঝে দু-একটি জাহাজ হারানোর ঝুঁকি নিয়েই ব্যবসায়ীরা নৌ চলাচল অব্যাহত রাখছে।
 
এই সাবেক কূটনীতিক জানান, ওই অঞ্চলে দীর্ঘদিন থাকার পর এখন বিমানবাহী রণতরীগুলোর টহল স্বাভাবিক নিয়মে ফিরেছে। সাধারণত সারাবিশ্বে ১০ বা ১১টি মার্কিন রণতরী মোতায়েন থাকে। এগুলো প্রতি ছয় মাস পর পর বদল করা হয়।
 
তবে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ঘটেছিল। গত ফেব্রুয়ারির শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শুরু করায় এর টহল সময়সীমা স্বাভাবিকের চেয়ে কয়েক মাস বাড়ানো হয়।
 
জোয়ি হুড আরও জানান, রণতরীগুলো স্বাভাবিক টহলে ফিরলেও ইরানের ওপর মূল চাপ অব্যাহত থাকবে। কারণ নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো মার্কিন সরকার প্রায় বিনা খরচে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যেতে পারবে। গত ৪০ বছরের বেশি সময় ধরে এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এগুলো আরও বিস্তৃত ও কঠোর হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।