ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান।
 
তিনি বলেন, মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসা দিতে সরকারের নির্দেশনায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের প্রথম দল রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের পর্যবেক্ষণ করবেন এবং কার কতটা উন্নত চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে মতামত দেবেন।
 
ডা. জাফর জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে আহতদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার।
 
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা দফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা প্রতিটি হাসপাতালে আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 
তিনি হুঁশিয়ার করে বলেন, আহতদের চিকিৎসায় কোনো ডাক্তার, নার্স বা সংশ্লিষ্ট কারো অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে—যে কোনো মূল্যে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।