ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল

হামলার পর দাম বাড়লেও নতুন বড় কোনো ঝুঁকি না থাকায় আপাতত স্থিতিশীল রয়েছে জ্বালানি তেলের বাজার।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১০:২৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১০:২৪:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার স্থিতিশীল রয়েছে। রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম অপরিবর্তিত থেকে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫৫ ডলারে লেনদেন হয়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড ফিউচারসের দাম ১৪ সেন্ট কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়।
 
এর আগে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের একটি তেল ট্যাংকার এবং লোহিত সাগরে সৌদি আরামকোর একটি শোধনাগারে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার পর গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়ে যায়।
 
সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভার প্রধান বাজার বিশ্লেষক প্রিয়ঙ্কা সচদেবা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে আসা এবং ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ায় আগস্টের শুরুর দিকের দরপতন কাটিয়ে তেলের দাম প্রায় আগের অবস্থানে ফিরেছে।
 
তার মতে, হরমুজ প্রণালীতে নতুন কোনো হামলা কিংবা তেল অবকাঠামো ও ট্যাংকারে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।