ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই মেঘনা-তেঁতুলিয়ায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৩৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৩৫:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই মেঘনা-তেঁতুলিয়ায় ছবিঃ সংগৃহীত

ভরা মৌসুমে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে। প্রায় দুই মাস ধরে এমন অবস্থা চলতে থাকায় জীবন-জীবিকা নিয়ে বিপাকে জেলেরা। প্রতিদিন ভারি হচ্ছে দাদনের বোঝা। তবে নদীতে পানি বাড়লে বেশি ইলিশ ধরা পড়বে বলছে মৎস্য বিভাগ।


ভোলা সদর উপজেলার রাজাপুরের জোরখাল ঘাটে ৭০টি জেলে পরিবারের। তারা জানান, জ্যৈষ্ঠ থেকে কমতে থাকে নদীর লবণাক্ততা, বাড়তে থাকে মিঠাপানি। সঙ্গে ভারি বৃষ্টিতে টইটুম্বুর হয়ে ওঠে নদী। সাগর থেকে নদীতে আসার কথা ঝাঁকে ঝাঁকে ইলিশের।
 
তবে এবার দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছের। যে মাছ পাওয়া যায়, তাতে ওঠেনা খরচও। প্রতিদিন ভারি হচ্ছে দাদনের বোঝা। ইলিশের এমন আকালে লোকসানের মুখে ব্যবসায়ীরাও। জেলেরা বলছেন, এবার ইলিশের দেখা মেলাই ভার। মাছ না পাওয়ায় আয়-রোজগার নেই বললেই চলে। ফলে কোনো বেলা না খেয়েও থাকতে হচ্ছে।
 
উজানে পানির চাপ কম, গতিপথে বাঁধা ও মোহনায় গভীরতার কারণে নদীতে ইলিশ আসতে দেরি হচ্ছে ধারণা মৎস্য বিভাগের। তবে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মিলবে ইলিশ। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মোহনায় ইলিশের চলাচলের চ্যানেলগুলো চরমভাবে বাধাগ্রস্ত হওয়ায় মাছ কমে গেছে। তবে পানির গভীরতা বাড়লে ইলিশের দেখা মিলবে।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।