ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজায় জানাজায় ড্রোন হামলাসহ ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত অন্তত ১৪

যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে গাজায় অব্যাহত ইসরাইলি রক্তক্ষয়ী হামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৭:২২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৭:২৩:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯৫ বার পঠিত
গাজায় জানাজায় ড্রোন হামলাসহ ইসরাইলি বাহিনীর অভিযানে নিহত অন্তত ১৪ ছবি: সংগৃহীত
ইসরাইলি বাহিনীর একাধিক বিমান ও ড্রোন হামলায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ একটি জানাজার নামাজ ও দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সময় ড্রোন হামলার শিকার হন বলে জানা যায়। 

তথাকথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও ইসরাইল অব্যাহতভাবে এই চুক্তি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি ও আল-আওদা হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় ফিলিস্তিনিদের একটি সমাবেশের ওপর ইসরাইলি ড্রোন হামলায় আটজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নুসেইরাতেই এর আগে ইসরাইলি হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার নামাজ শেষে মরদেহের খাটিয়া নিয়ে বের হওয়ার সময় এই নৃশংস হামলা চালানো হয়। আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে অপেক্ষমাণ শোকাহত জনতার ওপর ড্রোন থেকে সরাসরি বোমা ফেলা হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী মধ্য গাজায় একটি সন্ত্রাসী সেল লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। 

তবে একই সঙ্গে তারা বেসামরিক নাগরিকদের হতাহতের খবরের বিষয়ে অবগত আছে এবং বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের চোখের সামনে যুদ্ধবিরতি চুক্তি পদ্ধতিগতভাবে লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের হত্যা ও আতঙ্কিত করে চলেছে আগ্রাসী ইসরাইলি সরকার।

শুক্রবারের (১৭ জুলাই) এই জানাজায় হামলা ছাড়াও গাজার অন্যান্য স্থানে আরও বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরাইল। উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তামাম স্কুলের কাছে ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে ৫২ বছর বয়সি এক নারী নিহত হন। এছাড়া মধ্য গাজার আজ-জাওয়ায়দা শহরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় একজন এবং নুসেইরাত শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ইসরাইলি গোলার আঘাতে আরও একজন প্রাণ হারান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।