ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ভোলায় অনিয়মের দায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা

ভোলা শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৯:২৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৯:২৮:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪১ বার পঠিত
ভোলায় অনিয়মের দায়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা ছবি সংগৃহীত

ভোলা শহরের দুটি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রে ঘাটতির পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের উপযুক্ত পরিবেশ না থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
 

শনিবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) ভোলা ক্যাম্প।
 

অভিযানে ভোলা শহরের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল এবং যমুনা মেডিকেল সার্ভিসেস পরিদর্শন করা হয়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠান দুটির কার্যক্রম যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ জানান, পরিদর্শনের সময় দুটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য কাগজপত্রে ঘাটতি এবং চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশের অভাব পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 

তিনি আরও বলেন, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

অভিযান চলাকালে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।