ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১ ডিজিটাল নকল ও ফলাফল হ্যাকিংয়ে সর্বোচ্চ ৫ বছরের জেল, জানালেন শিক্ষামন্ত্রী মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা প্রশ্ন ফাঁস ছাড়াই এসএসসি শেষ, ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী কালিয়াকৈরে কারখানার পানি পান করে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র ফের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী, কঠোর অবস্থানে জাতিসংঘ ইরান হামলায় মাস্কের এআই ‘গ্রোক’ ব্যবহার করেছে আমেরিকা, পেন্টাগনের স্বীকারোক্তি ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতার আহ্বান রাশিয়ার, বুশেহরে ফিরছেন রুশ বিশেষজ্ঞরা বিনামূল্যে আর নয়? এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপে টাকা গোনার দিন শুরু সীমান্তে হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, থাকছে একাধিক কর্মসূচি সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

ইরানকে তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১১:২০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ১১:২০:৪১ পূর্বাহ্ন
ইরানকে তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা চলার মধ্যেই ইরানের তেল উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার (২২ জুন) এ সংক্রান্ত আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়।
 
এই অনুমতির ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি করা যাবে।
 
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায়, ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচল সচল রাখা এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
 
তিনি আরও বলেন, এই রূপরেখার অংশ হিসেবে, ট্রেজারি বিভাগ একটি অস্থায়ী ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে; যা ইরানকে তেল উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমতি দিচ্ছে।
 
সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও এর উপজাত রপ্তানির পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা ও পরিবহনসেবার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে।
 
তবে এই লাইসেন্সের আওতায় উত্তর কোরিয়া ও কিউবার সঙ্গে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। দুই দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঋণনির্ভরতা কমিয়ে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী

ঋণনির্ভরতা কমিয়ে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে : অর্থমন্ত্রী