ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৯:০৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৯:০৯:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলে আজীবনের জন্য দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
 
শুক্রবার (১৮ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ভিসাপ্রার্থীদের উদ্দেশ্যে  এ বার্তা দেওয়া হয়।
 
পোস্টে বলা হয়, “এই গল্প আমরা আগেও শুনেছি।” কনস্যুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সবসময় সচেতন।
 
এতে আরও বলা হয়, তথ্য গোপন করা বা জাল কাগজপত্র দাখিল করা একটি গুরুতর অপরাধ, যার ফলে ভিসা প্রত্যাখ্যান, ফৌজদারি মামলা এবং আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
 
এর আগে, ১০ জুলাই এক পোস্টে দূতাবাস জানায়, ভিসার ডিএস-১৬০ ফরমে আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম উল্লেখ করা বাধ্যতামূলক।
 
পোস্টে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়, আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে প্রদান ও স্বাক্ষর করা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলেও ভিসা বাতিল ও ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা সৃষ্টি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।