ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, নতুন প্রধান হচ্ছেন জন টার্নাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ১১:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ১১:২৩:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
অ্যাপলের সিইও পদ ছাড়ছেন টিম কুক, নতুন প্রধান হচ্ছেন জন টার্নাস ছবি: সংগৃহীত

প্রায় দেড় দশক নেতৃত্ব দেওয়ার পর টিম কুক অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) Apple জানিয়েছে, তিনি আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এরপর পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নেবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জন টার্নাস সিইও পদে দায়িত্ব গ্রহণ করবেন।
 

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, ৫০ বছর বয়সী টার্নাস দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আইপ্যাড, এয়ারপডস ও আইফোনের বিভিন্ন প্রজন্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। টিম কুক তাকে ‘ইঞ্জিনিয়ারের মস্তিষ্ক ও উদ্ভাবকের আত্মা’ সম্পন্ন নেতা হিসেবে উল্লেখ করেছেন।
 

নতুন দায়িত্বে টিম কুক নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করবেন এবং বৈশ্বিক পর্যায়ে বিভিন্ন নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে তার অভিজ্ঞতা কাজে লাগাবেন। প্রযুক্তি খাতের অন্যান্য শীর্ষ নির্বাহীদের মতো তিনিও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
 

২০১১ সালে স্টিভ জবস-এর মৃত্যুর পর অ্যাপলের নেতৃত্ব গ্রহণ করেন টিম কুক। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি বলেন, অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের অন্যতম সেরা অর্জন।
 

উল্লেখ্য, ১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর ধাপে ধাপে শীর্ষ পর্যায়ে উঠে আসেন কুক। প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে তিনি কোম্পানির সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করেন এবং আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।