ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

কাপ্তাই হ্রদে মাছ আহরণে ৩ মাসের নিষেধাজ্ঞা: শুরু ২৪ এপ্রিল মধ্যরাত থেকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০১:১৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০১:১৯:৩৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
কাপ্তাই হ্রদে মাছ আহরণে ৩ মাসের নিষেধাজ্ঞা: শুরু ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাসের জন্য মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতি বছরের মতো এবারও হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং সার্বিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

বৈঠকে জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী তিন মাস বহাল থাকবে।

এই সময়ে হ্রদে সব ধরনের মাছ আহরণ, বিপণন, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হবে, যাতে তারা এ সময়টিতে জীবিকা নির্বাহ করতে পারেন।

এ ছাড়া নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৈঠকে সতর্ক করা হয়।

বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, ২৪ এপ্রিল মধ্যরাত থেকেই হ্রদে মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ হবে। পরিস্থিতি ও পানির স্তরের ওপর নির্ভর করে আগামী ৩১ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ টিম তদারকির দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।