ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

সংবিধান ‘সংস্কার’ নয়, সংশোধন বা রহিত হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৪৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৬:৫০:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
সংবিধান ‘সংস্কার’ নয়, সংশোধন বা রহিত হয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
 

সংবিধান সংস্কার নয়, বরং রহিত, স্থগিত বা সংশোধনের মাধ্যমে পরিবর্তন করা হয়—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন এবং এ বিষয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন।
 

আলোচনায় তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ‘আইনি প্রতারণা’ যুক্ত হয়েছে, যার কিছু অংশ ইতোমধ্যে আদালত অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো সংসদের মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করা উচিত বলে মত দেন তিনি।
 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধানের নির্দিষ্ট তফসিলে অন্তর্ভুক্ত কিছু বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। তিনি দাবি করেন, স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক বর্ণনা সংশোধন করে তা সংবিধানে পুনঃস্থাপন করা দরকার। এ প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ভূমিকার উল্লেখ করেন।
 

সংবিধানের মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনর্বহালের পক্ষেও মত দেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, এটি পূর্বে সংবিধানে অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে তা বাদ দেওয়া হয়েছে।
 

এছাড়া তিনি জানান, রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ এবং সেই ক্ষমতা প্রয়োগ হয় সংসদের মাধ্যমে। এ লক্ষ্যে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও উঠে এসেছে, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে।
 

বিরোধী দল ও অন্যান্য সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব দলের অংশগ্রহণে আলোচনা হওয়া প্রয়োজন। এজন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্যদের একসঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।