ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

চলমান রয়েছে শাওয়াল মাস : শাওয়ালের ৬টি রোজা রাখার সুযোগ আছে এখনো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:০৯:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
চলমান রয়েছে শাওয়াল মাস : শাওয়ালের ৬টি রোজা রাখার সুযোগ আছে এখনো প্রতীকী ছবি- ( সংগৃহীত)
শাওয়াল মাসে ছয়টি রোযা রাখার গুরুত্ব অত্যন্ত বেশি। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমজানের রোযা রাখার পর শাওয়ালে ছয়টি রোযা রাখে, তা তার জন্য সারা বছরের রোযার সমতুল্য হবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ নির্দেশ।
আবু আইয়ূব আনছারী রা. বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
مَنْ صَامَ رَمَضَانَ ثُمّ أَتْبَعَهُ سِتّا مِنْ شَوّالٍ، كَانَ كَصِيَامِ الدّهْرِ
“যে মাহে রমজানের রোযা রাখবে এবং শাওয়ালে ছয়টি রোযা রাখবে, তা তার জন্য সারা বছরের রোযার সমতুল্য হবে।” - সহীহ মুসলিম, হাদিস ১১৬৪; জামে তিরমিজি, হাদিস ৭৫৯; সুনানে আবু দাউদ, হাদিস ২৪৩৩
এছাড়াও, ছাওবান রা. বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
صِيَامُ شَهْرِ رَمَضَانَ بِعَشَرَةِ أَشْهُرٍ وَصِيَامُ سِتّةِ أَيّامٍ مِنْ شَوّالٍ بِشَهْرَيْنِ فَذَلِكَ صِيَامُ سَنَةٍ
“রমজান মাসে রোযা রাখা দশ মাস রোযার সমান এবং শাওয়ালের ছয় দিন রোযা রাখা দুই মাসের সমান। সুতরাং রমজান ও ছয় রোযা মিলে এক বছরের রোযার সমান।” - সুনানে কুবরা, নাসাঈ, হাদিস ২৮৭৩; সহীহ ইবনে খুযায়মা, হাদিস ২১১৫
শাওয়ালের ছয়টি রোযা রাখার মাধ্যমে আমরা রমজানের রোযার বরকত নিশ্চিত করতে পারি। এটি একটি সুযোগ, যেখানে আমরা আমাদের নেক আমল বাড়াতে পারি এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। তাই এই মাসে নিয়মিত ছয়টি রোযা রাখার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
আসুন, রমজানের পরও এই নেক আমল অব্যাহত রাখি এবং আল্লাহর রহমত অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তা করার তাওফীক দান করুন। আমীন।
তথ্যসূত্র- মাসিক আল কাউসার

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।