ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৪:১৮:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৯ কোটি ডলার
জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৪ হাজার ৪৪৭ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে)।
 
সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ৯৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি বছরে রেমিট্যান্স বেড়েছে ২১ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ২ হাজার ৬০১ কোটি টাকা।
 
এর আগে সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।