ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

মার্কিন কৌশলে অসন্তোষ: ইরান ইস্যুতে দূরত্ব বাড়ছে উপসাগরীয় মিত্রদের সঙ্গে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৩:০৫:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মার্কিন কৌশলে অসন্তোষ: ইরান ইস্যুতে দূরত্ব বাড়ছে উপসাগরীয় মিত্রদের সঙ্গে ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধের সুস্পষ্ট কৌশলের অভাব নিয়ে দেশগুলো এখন ব্যক্তিগতভাবে প্রশ্ন তুলতে শুরু করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের ভূখণ্ডে রাখার যৌক্তিকতা নিয়েও এখন সংশয়ে রয়েছেন এই অঞ্চলের নীতি-নির্ধারকরা।

 

​উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় হুট করে ‘বিজয় ঘোষণা’ করে এই সংঘাত থেকে সরে দাঁড়াতে পারেন। এমনটি ঘটলে দীর্ঘমেয়াদে এই অঞ্চলের দেশগুলোকেই সরাসরি ক্ষুব্ধ ইরানের মুখোমুখি হতে হবে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রধান রুট ‘হরমুজ প্রণালি’র ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তারা। মিত্রদের ভয়, মার্কিন ঘাঁটি থাকার কারণেই তাদের দেশগুলো এখন সরাসরি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

 

​উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের পর থেকেই এই অস্থিরতার সূত্রপাত। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবিতে তেহরানসহ বড় শহরগুলোতে হামলা চালায় হোয়াইট হাউস। এর জবাবে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা আক্রমণ শুরু করে, যা ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ছড়িয়ে পড়ে। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতি আরব বিশ্বের আস্থার সংকট ক্রমে গভীর হচ্ছে।

 (সূত্র: ব্লুমবার্গ)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।