ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

তেল চোরাচালান ও কৃত্রিম সংকট রোধে প্রধানমন্ত্রীর ‘চিরুনি অভিযান’-এর নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:১৭:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
তেল চোরাচালান ও কৃত্রিম সংকট রোধে প্রধানমন্ত্রীর ‘চিরুনি অভিযান’-এর নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর বার্তা ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি এবং সীমান্ত দিয়ে চোরাচালান রোধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলীয় সংসদীয় কমিটির বৈঠকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে ‘চিরুনি অভিযান’ ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈঠক শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

 

​চিফ হুইপ জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতিমধ্যে ২ লাখ মেট্রিক টনের একটি জাহাজ বন্দরে ভিড়েছে এবং সমপরিমাণ আরও একটি জাহাজ আসার পথে রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অবস্থাতেই যেন তেলের দাম না বাড়ে এবং কেউ যেন অপ্রয়োজনে অতিরিক্ত মজুত করতে না পারে। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

​বৈঠকে সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা এসব দুর্ঘটনা রোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে কমিটিকে রিপোর্ট পেশ করেছেন। এছাড়া বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করতে, যাতে তারা এলাকাভিত্তিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। আগামীকাল সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন। বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।