ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হরমুজ প্রণালি দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি, বৈশ্বিক তেল সরবরাহে নতুন সমীকরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ১০:২৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ১০:২৩:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
হরমুজ প্রণালি দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি, বৈশ্বিক তেল সরবরাহে নতুন সমীকরণ ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই অনুমোদন পাওয়া গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌপরিবহনে নতুন মাত্রা যোগ করেছে।
 

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, শুধু ইরান নয়, মিশর ও তুরস্কসহ সংশ্লিষ্ট অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। এই অনুমতির মাধ্যমে মালয়েশিয়া সর্বশেষ দেশ হিসেবে হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ পেল।
 

এর আগে ইরান বাংলাদেশ, ভারত, চীন ও জাপানসহ কয়েকটি দেশের জাহাজকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহারের অনুমতি দেয়। এতে বোঝা যাচ্ছে, সম্পূর্ণ বন্ধ না করে নিয়ন্ত্রিতভাবে প্রণালিটি পরিচালনা করছে তেহরান।
 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে জানান, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং জাহাজ চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে ইরানের সঙ্গে যোগাযোগ করে অনুমতি চেয়েছে, এবং তাদের মধ্যে অনেককেই মিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে।
 

তিনি আরও জানান, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) এই বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ইতোমধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের মতো দেশগুলোর জাহাজ এই পথ ব্যবহার করেছে। এমনকি বাংলাদেশের জাহাজও সমন্বয়ের মাধ্যমে এই প্রণালি দিয়ে চলাচল করেছে বলে তিনি উল্লেখ করেন।
 

এদিকে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ কোযেচি জানিয়েছেন, আগাম সমন্বয় করলে দক্ষিণ কোরিয়ার জাহাজও এই পথ ব্যবহার করতে পারবে। এজন্য সংশ্লিষ্ট জাহাজের তথ্য ইরানকে সরবরাহ করার আহ্বান জানানো হয়েছে।
 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। বিশ্বে মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হওয়ায় এর ওপর নিয়ন্ত্রণ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বিঘ্ন ঘটছে এবং দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।