ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স ৭৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ২১%

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৮:৪৭:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স ৭৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ২১% ছবি সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রেমিট্যান্সে প্রায় ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
 

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ১–৭ ফেব্রুয়ারির মধ্যে আসা ৭৯৩ মিলিয়ন ডলার দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় ৯ হাজার ৬৭৪ কোটি ৬০ লাখ টাকার সমান। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৫৫ মিলিয়ন ডলার। সে হিসাবে বছরে ব্যবধানে বেড়েছে ১৩৮ মিলিয়ন ডলার।
 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে এই গতি বজায় থাকায় সামগ্রিক মাসিক হিসাবে ইতিবাচক প্রবণতা দেখা যেতে পারে। প্রবাসী আয়ের ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখছে।
 

চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স এসেছে ২০,২২৬ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৬,৬১৭ মিলিয়ন ডলার। অর্থাৎ অর্থবছরভিত্তিক হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২১.৭ শতাংশ।
 

এদিকে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ৩.১৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকার সমান। ধারাবাহিকভাবে বেশি রেমিট্যান্স আসা আমদানি ব্যয় মেটানো, মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং সামগ্রিক অর্থনীতিতে তারল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।