ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:০৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:০৪:০০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত সংগৃহীত ছবি
 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের চলমান সাংস্কৃতিক কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনটি জানায়, জাতীয় শোকের এই পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সকল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি।
 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচি স্থগিতের ঘোষণা আসে। এতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে শ্রদ্ধা নিবেদনস্বরূপ ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে।
 

এই কর্মসূচি মঙ্গলবার শুরু হয়েছিল শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদির স্মরণে। এর আওতায় গান, কবিতা, প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, আবৃত্তি, চিত্রাঙ্কন, টাইপোগ্রাফি ও স্মৃতিচারণসহ নানা সাংস্কৃতিক আয়োজন চলছিল। সংগঠন জানিয়েছে, জানাজা সম্পন্ন হওয়ার পর পুনরায় কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।