ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

নির্বাচনী নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:১৩:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
নির্বাচনী নিরাপত্তায় ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী তৎপরতা দমনের লক্ষ্যে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। এসব কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করতে এবং সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, বর্তমানে চলমান অস্ত্র উদ্ধারের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই বিশেষ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে সংঘটিত হামলাগুলো জাতীয় নির্বাচনকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ টেনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ওই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি আরও বলেন, ওসমান হাদি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং তার সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

এ সময় তিনি জানান, জুলাই মাসের আন্দোলনে সম্মুখ সারিতে থাকা যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোর কমিটির বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা সরকার গ্রহণ করবে। এ বিষয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।