ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ জেটির কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ রেখে শ্রমিকদের আন্দোলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:৫৩:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ জেটির কার্যক্রম তিন ঘণ্টা বন্ধ রেখে শ্রমিকদের আন্দোলন চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরের ৬টি জেনারেল কার্গো বার্থের শ্রমিকেরা একযোগে কাজ বন্ধ করে দেন। ১০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা গতকাল বিকেল চারটা থেকে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে তাদেরকে বর্ধিত মজুরি প্রদানের আশ্বাস প্রদান করা হলে রাত ৭টা নাগাদ শ্রমিকেরা কাজে যোগ দেন। শ্রমিকদের আন্দোলনের কারণে তিন ঘণ্টা বন্দরের জেনারেল কার্গো বার্থের ছয়টি জেটির কার্যক্রম বন্ধ ছিল।
 
সূত্র জানিয়েছে, বন্দরের জেনারেল কার্গো বার্থে ছয়টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করে। বার্থ অপারেটরদের সাথে শ্রমিকদের ১০ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার চুক্তি রয়েছে। কিন্তু বার্থ অপারেটরেরা এই অর্থ পরিশোধ না করায় শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল। গতকাল বিকেল ৪টার শিফটে কাজে যোগ দেয়া থেকে বিরত থাকেন শ্রমিকেরা। তারা বলেন, ১০ শতাংশ বাড়তি মজুরি পরিশোধ করা না হলে তারা কাজে যোগ দেবে না। তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেও কাজে যোগ দেয়াতে ব্যর্থ হন বার্থ অপারেটরেরা। পরবর্তীতে বর্ধিত মজুরি পরিশোধ করা হবে মর্মে আশ্বাস প্রদান করার পর রাত ৭টা নাগাদ শ্রমিকেরা কাজে যোগ দেন। একজন বার্থ অপারেটর জানিয়েছেন, শ্রমিকেরা বাড়তি মজুরি দাবি করলেও তারা শিপিং এজেন্টদের কাছ থেকে বাড়তি টাকা পাচ্ছেন না। এতে করে শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব হয়নি। এখন আমরা বাধ্য হয়ে শ্রমিকদের ১০ শতাংশ ইনক্রিমেন্ট পরিশোধ করবো। তবে শিপিং এজেন্টদের পক্ষ থেকে আমাদের বিভিন্ন খাতের পাওনা বাড়ানো না হলে বিষয়টি জটিলতার দিকে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।