ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

আইফোন চিপে তৈরি হবে নতুন সাশ্রয়ী ম্যাকবুক, শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে অ্যাপল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৭:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
আইফোন চিপে তৈরি হবে নতুন সাশ্রয়ী ম্যাকবুক, শিক্ষার্থীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে অ্যাপল ছবি: সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক আনতে প্রস্তুত অ্যাপল। আলোচিত প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর দাবি করেছেন, প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ ব্যবহার করে তৈরি হতে যাচ্ছে একটি সাশ্রয়ী ম্যাকবুক। এই নতুন ডিভাইসে থাকবে আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী এ১৮ প্রো চিপ।

প্রতিবেদনে জানানো হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের এই নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন ২০২৫ সালের শেষ প্রান্তিক বা ২০২৬ সালের শুরুতে শুরু হতে পারে। চারটি আকর্ষণীয় রঙে—রুপালি, নীল, গোলাপি ও হলুদ—পাওয়া যাবে ডিভাইসটি। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যায়, কিন্তু নতুন এই মডেলের দাম আরও কম হতে পারে, যা শিক্ষার্থী ও বাজেটসচেতন ব্যবহারকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে।

বিশ্লেষকদের মতে, অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালুর পরিকল্পনায় ম্যাকবুকেও এআই ফিচার যুক্ত করতে চাইছে। শক্তিশালী এ১৮ প্রো চিপ এই নতুন ম্যাকবুককে সেই সক্ষমতা দেবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বাজারে ছাড়বে অ্যাপল। চলতি বছরেই ম্যাকবুক বিক্রির সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

যদিও অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবে বিশ্লেষকদের মতে, নতুন এই পদক্ষেপ প্রযুক্তির ভবিষ্যৎ ও বাজারে অ্যাপলের অবস্থান পুনরায় সংজ্ঞায়িত করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।