ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ঘরে বসে কাস্টমস শুল্ক জমার সুযোগ, এনবিআরের ‘এ চালান’ চালু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫০:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ঘরে বসে কাস্টমস শুল্ক জমার সুযোগ, এনবিআরের ‘এ চালান’ চালু
আমদানি-রফতানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালান (এ চালান) পদ্ধতিতে জমা দেয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থায় ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারের মাধ্যমে শুল্ক ও রাজস্ব সরকারি কোষাগারে জমা দেয়া যাবে।
 
সরকারের অর্থ বিভাগের পরিচালনায় চালু হওয়া এ ওয়েবভিত্তিক সিস্টেমের মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্টসহ যেকোনো আমদানিকারক বা রফতানিকারক অনলাইনে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর ব্যবহার করে দ্রুত পণ্য খালাস নিতে পারবেন।
 
এছাড়া দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখায় অ্যাকাউন্ট ডেবিট বা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও এই অর্থ পরিশোধ সম্ভব।
 
চট্টগ্রাম কাস্টম হাউসে চালু হওয়ার পর আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ দেশের সব কাস্টমস হাউসে ‘এ চালান’ ব্যবস্থা চালু হবে।
 
এনবিআর জানিয়েছে, এ ব্যবস্থায় সরকারের কোষাগারে তাৎক্ষণিকভাবে অর্থ জমা হবে, যা সরকারও তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবে। এতে রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও শৃঙ্খলা আসবে বলেও মন্তব্য করেন এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।