ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নির্ধারণে এয়ারলাইন্সকে আহ্বান বেসামরিক বিমান উপদেষ্টার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১০:৫৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ১০:৫৮:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
প্রবাসীদের জন্য ন্যায্য বিমানভাড়া নির্ধারণে এয়ারলাইন্সকে আহ্বান বেসামরিক বিমান উপদেষ্টার ছবি সংগৃহীত

প্রবাসী শ্রমিকদের কম খরচে দেশে–বিদেশে ভ্রমণের সুযোগ নিশ্চিত করতে বিমান সংস্থাগুলোকে ন্যায্য ভাড়া নির্ধারণের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের লো–কস্ট এয়ারলাইন ফ্লাইএডিলের ঢাকা–জেদ্দা রুটে ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
 

তিনি বলেন, বাজেট এয়ারলাইন্সগুলো সাধারণত কম মূল্যের টিকিট প্রদর্শন করলেও, সিট নির্বাচন, খাবার বা লাগেজের মতো মৌলিক সুবিধার জন্য অতিরিক্ত ফি নেওয়ার কারণে শেষ পর্যন্ত যাত্রীদের ব্যয় বেড়ে যায়। তাই প্রবাসী শ্রমিকদের কথা বিবেচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য ভাড়ার কাঠামো তৈরি করা প্রয়োজন।
 

উপদেষ্টা জানান, বিদেশে কর্মরত বাংলাদেশিরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের ভ্রমণব্যয় কমানো হলে এটি শুধু প্রবাসীদের উপকারই করবে না, বরং আকাশপথে যাতায়াতও আরও সহজ ও স্বচ্ছ হবে।
 

ফ্লাইএডিল বুধবার থেকে সরাসরি জেদ্দা–ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল শুরু করছে, এর মাধ্যমে বাংলাদেশি বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে সংস্থাটি। শুরুতে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে এফ৩ ৯১১২ ফ্লাইট স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে, আর ফেরত ফ্লাইট এফ৩ ৯১১৩ ঢাকা থেকে বেলা ১টায় জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।