রাজধানীর বাজারগুলোতে মাছের দাম বাড়তি চাপ অব্যাহত থাকলেও মুরগি ও ডিমের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকায় ক্রেতারা আপাতত এগুলোতে ভরসা করছেন। বিক্রেতারা বলছেন, নদী ও খালের পানি শুকিয়ে আসা এবং সামুদ্রিক মাছের পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাইকারি বাজার থেকেই দাম বাড়ছে।
শুক্রবার সকালে মানিকদী বাজার, ইসিবি চত্ত্বর ও মিরপুর কালশীর বাজারে পর্যবেক্ষণ করা যায়, বড় রুই মাছ কেজিপ্রতি ৪০০ টাকা, ছোট রুই ৩০০–৩৬০ টাকা, কই ২৫০ টাকা, পাঙাশ ১৯০–২০০ টাকা, ছোট তেলাপিয়া ২০০ টাকা এবং বড় তেলাপিয়া ২৫০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে। নাইলোটিকা ২২০–২৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যান্য মাছের মধ্যে পাবদা ছোট ৪০০ টাকা, মাঝারি ৫০০–৬০০ টাকা; শিং ৪০০–৫০০ টাকা; টেংরা ৬০০–৭০০ টাকা; সরপুঁটি ৩০০–৪৫০ টাকা; পুঁটি ২০০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের বাজারেও চাপ রয়েছে। লইট্যা ২৫০–৩০০ টাকা, কোরাল ৭০০–৯০০ টাকা, আইড় ৬০০–৭৫০ টাকা। বাগদা ও গলদা চিংড়ি প্রকারভেদে ৭৫০–১,২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ইলিশের দাম অপরিবর্তিত; দুই কেজির ইলিশ ২,৬০০–৩,০০০ টাকা, এক কেজি ২,২০০–২,৫০০ টাকা, ছোট জাটকা ৫০০–৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগি ও ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০ টাকায়, সোনালি মুরগি ২৯০–৩৩০ টাকা, লেয়ার মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় লাল ও সাদা ডিমের দাম ডজনপ্রতি ১২০ টাকা, পাইকারিতে ১৩৫ টাকা। হাঁসের ডিম ১৯০–২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
গরু ও খাসির মাংসের বাজারেও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০–৯৫০ টাকা এবং খাসি মাংস ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে মাছের দাম বেশি আসায় খুচরায় দাম কমানো সম্ভব হচ্ছে না। তাজুল ইসলাম, হোসেন মিয়া ও খসরু বলেন, “নদীর মাছ কম, সরবরাহ কম—এই অবস্থায় দাম কমানো সম্ভব নয়।”
ক্রেতারা বিভিন্ন অভিজ্ঞতা জানাচ্ছেন। মোস্তফা কামাল বলেন, “মাছের দামে হাতই যায় না। তাই আজ ব্রয়লার নিলাম।” গৃহিণী বৃষ্টি জানান, “বাজারে ঢুকেই বুঝলাম মাছ কিনলে বাজেট বেড়ে যাবে, তাই ডিম ও মুরগি নিলাম।” মিরপুরের সাত্তার বলেন, “এখনকার দাম দেখে নদীর মাছ নেওয়া ভয় লাগে।”
রাজধানীতে মাছের দামের চাপ অব্যাহত, ক্রেতারা মুরগি ও ডিমে ভরসা রাখছেন
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৩৬:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৩৬:২৪ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর